1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ১২:৫৮ pm

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে ভারতের কুচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যদের ছোড়া গুলিতে তারা নিহত হন।

নিহতরা হলেন- ইউনুস আলী (২৬) বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুলের ছেলে ও সাগর (২৭) তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল সাইদ নেওয়াজ (নিসাদ)।

তিনি জানান, বুড়িমারী সীমান্তের ওপারে গরু আনতে যান ইউনুস আলী ও সাগরসহ তার সঙ্গীরা। ফেরার পথে ভারতের কুচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন। ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানান ইউপি সদস্য নিসাদ।

এ বিষয়ে বুড়িমাড়ী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ