1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহনশীল হতে হবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ৯:৪০ pm

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনাভাইরাস সংক্রমণরোধে কঠোর লকডাউনে একটি শিশুও ক্ষুধার জ্বালায় কাঁদে ও একটি মানুষ না খেয়ে থাকে তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহনশীল হতে হবে ।

বৃহস্পতিবার (০১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, লকডাউনে সরকারিভাবেই কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে ক্ষুধার্ত ও হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো।

জিএম কাদের বলেন, নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আদর্শ হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন। তাই জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে সচেষ্ট থাকুন।

জিএম কাদের বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকেই আরও কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাই দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ