1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লকডাউনের বিধিনিষেধ অমান্য: রাজধানীতে গ্রেপ্তার ৫৬৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ৭:০৯ pm

চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বৃহস্পতিবার রাজধানী ঢাকায় ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোবাইল কোর্টে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক ৪৩১টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। মোট জরিমানার পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই কঠোর লকডাউন বলবৎ থাকবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

করোনা সংক্রমণের উল্লম্ফন ঠেকাতে দুই সপ্তাহের এই কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার এবার ‘কঠোর’ অবস্থানে থাকবে। পুলিশ ও বিজিবি সদস্যদের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। এবারের কঠোর লকডাউনে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে কলকারখানা ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প। গতবারের মতোই বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গুণতে হবে জরিমানা, যেতে হতে পারে জেলে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ