1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোহিঙ্গা স্বামী-স্ত্রী ও শ্যালিকার রক্তাক্ত লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ৮:৩৯ pm

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এবার আশ্রয় শিবির থেকে স্বামী, স্ত্রী ও শ্যালিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক মো. নাঈমুল হক।

তিনি বলেন, উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকার একটি ঘর থেকে কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), নুরুলের স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও শ্যালিকা হালিমা খাতুনের (২২) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ