1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সহায়তা চায় বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:২১ pm

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে বৈঠককালে এ সহায়তা চান তিনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে জোসেফ বোরেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এই সঙ্কট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান।

এছাড়া আগামী ২০২৯ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য ড. মোমেন জোসেফ বোরেলকে ধন্যবাদও জানান।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে বলে উভয়ে সম্মত হন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ