
আগামী রোববার বা সোমবার কোভিড টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার (১৬ জুলাই) বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একটি সূত্র এতথ্য জানান। সূত্রটি জানায়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপারসন। ইতোমধ্যে টিকাদানের তারিখ পাওয়া গেছে। নির্ধারিত তারিখের আগে বা পরে অর্থাৎ ঈদের ছুটির আগেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেবেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন