1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রেলওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদ সম্মেলন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ১০:৫৯ pm

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল মান্নানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার ব্যবসায়ীরা চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এতে ২০-২৫ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ৬১জন ব্যবসায়ী স্বাক্ষরীত অভিযোগ পাঠ করেন ব্যবসায়ী এনামুল হক।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল মান্নান সম্প্রতি এখানে যোগদানের পর থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে তিনি ব্যবসায়ীদের নানারকম হয়রানি করেন। তার ভয়-ভীতি ও হুমকিতে ব্যবসায়ীরা শঙ্কায় আছে। এমনিতেই ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনায় ভীষণ ক্ষতিগ্রস্ত। এখন ধার দেনা করে নতুন করে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই মুহূর্তে ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল মান্নানের চাঁদাবাজি ও হুমকিতে ব্যবসায়ীরা দিশেহারা। তার অত্যাচার নিপীড়ন থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতর্ৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল মান্নান অভিযোগ অস্বীকার করে জানান, চাঁদাবাজি ও হয়রানির বিষয়টি মিথ্যা বানোয়াট। কিছুদিন হয় যোগদান করে তিনি রেলের টিকেট কালোবাজারির একটি বড় সিন্ডিকেট চিহ্নিত করে স্টেশনের ফ্ল্যাটফর্মে আসতে নিষেধ করেন। ফ্ল্যাটফর্মের পাশের নিরাপত্তা গ্রিল বেআইনিভাবে কেটে দোকানিরা যাতায়াতের রাস্তা তৈরি করে। গ্রিল কাটার ফলে স্টেশন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে অভিযোগও রয়েছে। তাদের গ্রিলটি মেরামত করে দেওয়ার জন্য বলায় তারা ক্ষিপ্ত হয়ে তারা এ মিথ্যা অভিযোগ তুলেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ