1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিয়াজউদ্দিনের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি: মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ৩:৩৯ pm

প্রয়াত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিয়াজ ভাইয়ের চলে যাওয়া আমাদের সবার জন্যই বেদনার, কষ্টের। উনি সেই সাংবাদিক যিনি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে, তার মেধা দিয়ে সাংবাদিকতাকে সব সময় সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

আজ রবিবার বেলা ১১টার দিকে জানাজার আগে জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে প্রয়াত রিয়াজউদ্দিন আহমেদের কফিনে শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমি মনে করি, এ সময়ে যখন গণতন্ত্রের একটা সংকট চলছে তখন তার মতো সাংবাদিকের খুব বেশি প্রয়োজন ছিল। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিতে তার একটা বড় শূন্যতা অনুভব করছি।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীর পরিচালনায় জানাজার সময় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত রিয়াজউদ্দিনের ভাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন ও মরহুমের একমাত্র ছেলে মাশরুর রিয়াজ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ