1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিয়াজ বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ১১:৫৭ pm

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ‘রিয়াজ বাহিনী’র প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শ্যুটার রিয়াজকে তার চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানায়, রিয়াজ একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, পেশাদার খুনী।

বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, রিয়াজের নামে তিনটি হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। তারা সোনারগাঁও এলাকায় আধিপত্য বিস্তার করতে অনেকদিন থেকেই সক্রিয় ছিল।

এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ