1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৪:২৫ pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন।

এতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও যন্ত্রপাতি রক্ষার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। নির্বাচনী পরিস্থিতি বিবেচনায়, অফিসের কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা ও সংরক্ষিত সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ