1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাস্তা অবরোধে নীলক্ষেত এলাকায় তীব্র যানজট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ২:৩৭ pm

বিশেষ পরীক্ষার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা৷

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা৷ এতে নীলক্ষেত মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি ৷ সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত যানবাহনের জট লেগে গেছে৷ এ লেনের গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনের রাস্তা দিয়ে পলাশী মোড় হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে ৷ রাস্তা বন্ধ থাকায় ইডেন কলেজের সামনের রাস্তা প্রায় ফাঁকা ৷ আজিমপুর থেকেই গাড়ি ফিরে যাচ্ছে ৷ গাড়ি থেকে যাত্রীরা নেমে পাঁয়ে হেটে নীলক্ষেত মোড় পার হচ্ছেন৷

যানজটে আটকে থাকা নীলাচল গাড়ির চালক আজিম মিয়া বলেন, ‘অনেকক্ষণ ধইরা আটকি আছি ৷ স্টুডেন্টরা রাস্তা আটকি দিছে ৷ এহন কি করমু! যহন রাস্তা ক্লিয়ার হয় তহন যাইতে হইবো৷

গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন এনায়েত উদ্দিন৷ গণমাধ্যমকে তিনি বলেন, রাস্তা আটকে শুধু শুধু আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তি ৷ ছাত্রদের দাবি প্রশাসন দেখলেই হয়৷ জনগণকে এতো ভোগান্তি দেয়ার কি আছে!

তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স আসলে রাস্তা ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা৷
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ