1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাষ্ট্রপতির কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ২:৫৪ am

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ পেশ করেন। এ সময় তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক এবং তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিশন নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। জেলা, উপজেলা ও এমনকি ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রধান তথ্য কমিশনার জানান, করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে তথ্য অধিকার বিষয়ে অভিযোগের শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তিনি বলেন, জনগণকে এ আইন সম্পর্কে সঠিকভাবে সচেতন করা গেলে সমাজের সকল স্তরে দুর্নীতি প্রতিরোধ, সরকারি সম্পদের অপচয় রোধ সম্ভব হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ