1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

রাষ্ট্রধর্ম ইসলাম ইস্যুতে ষড়যন্ত্র হলে জনগণ জবাব দেবে: বাবুনগরী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ৩:৪২ pm

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের মতো একটি মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তথাকথিত ‘মাইনরিটি সংগ্রাম পরিষদ’ এর সভাপতি অশোক কুমার সাহা এই লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বলে আমরা মনে করি। রাষ্ট্রধর্ম ইস্যুটি ২০১৬ সালে আদালত মীমাংসা করে দিয়েছেন। তাই এই বিষয়ে নতুন করে বিতর্ক তোলার কোনো যৌক্তিকতা নেই।

বাবুনগরী আরও বলেন, আমাদের ধারণা, এটিকে ইস্যু বানিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইসলাম ও দেশবিরোধী শক্তি। তাই সংশ্লিষ্ট মহলকে দ্রুত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতের এ নেতা বলেন, যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাশা করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করুন। মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তুলে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তা খুঁজে বের করুন। অন্যথায় দেশের তৌহিদি জনতা পূর্বের ন্যায় মাঠে নেমে আসবে।

আল্লামা বাবুনগরী বলেন, ইসলামবিরোধী ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের উদ্দেশে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, ইসলামই থাকবে, ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে জন্ম নিয়ে, এই দেশের খেয়ে পরে বেড়ে উঠে, এই দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না।

‘তৌহিদি জনতা তা বরদাশত করবে না। রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের মাইনরটিদের জন্য কোনো কালেই সমস্যা ছিল না, আগামীতেও সমস্যার কারণ হবে না। অযথা ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। না হয় দেশের আপামর তৌহিদি দেশপ্রেমী জনতা আপনাদের উপযুক্ত জবাব দেবে।’

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ