1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাশিয়া-ইউক্রেনের চুক্তি, যা বললেন ‘মধ্যস্থতাকারী’ এরদোগান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৯:৪৮ pm

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের মধ্যস্থতায় শুক্রবার চুক্তি করেছে রাশিয়া-ইউক্রেন।

এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো দিয়ে আটকে থাকা খাদ্যশস্য বের করে নেওয়ার পথ খুলল।

রাশিয়া হামলা করার পর ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে ছিল।এই শস্যগুলো দীর্ঘ ৫ মাস ধরে পড়ে থাকায় বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছিল। রাশিয়া-ইউক্রেন বন্দরগুলো দিয়ে শস্য বের করে নেওয়ার চুক্তি করায় এই শঙ্কা থেকে আপাতত মুক্তি পেল বিশ্ব।

বিশ্বের জন্য মহাগুরুত্বপূর্ণ এ চুক্তিটি করতে বড় ভূমিকা রাখা এরদোগান চুক্তি স্বাক্ষর শেষে বলেছেন, আমরা জাতিসংঘকে নিয়ে অনেক কষ্ট করেছি এবং রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে গেছি।

তিনি আরও বলেন, দ্রুতই শস্য পরিবহনের নতুন ধারা শুরু হবে এবং এটি স্বস্তি এনে দেবে।

তার্কিস প্রেসিডেন্ট আরও বলেন, এই চুক্তি কয়েকশ কোটি মানুষকে দুর্ভিক্ষে পড়া থেকে রক্ষা করবে এবং বৈশ্বিক মূদ্রাস্ফীতি কমিয়ে দেবে।

তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, শস্য চুক্তির মাধ্যমে শান্তি চুক্তির পথ প্রশস্ত হবে।

সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ