1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাশিয়ার সেনাদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২ ৫:০৮ pm

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইউক্রেনের স্থানীয় সময় শনিবার রাতে একটি ভিডিও প্রকাশ করেন।    সেই ভিডিওতে তিনি জানান, ইউক্রেনের সেনাদের ওপর চাপ বাড়াতে দোনবাসে নিজেদের সেনাদের সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, দোনবাসে নতুন আক্রমণ চালাতে সেখানে নতুন সেনা জড়ো করছে রাশিয়া।

কিন্তু জেলেনস্কি হুশিয়ারি দিয়ে বলেন, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।

এরপর তিনি রুশ সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ না করেন। তারা যেন অস্ত্র ফেলে দেন। এর মাধ্যমে তারা জীবন নিয়ে দেশে ফিরে যেতে পারবেন।

জেলেনস্কি রুশ সেনাদের হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের এখানে প্রাণ হারানোর চেয়ে রাশিয়ায় বেঁচে থাকা ভালো।

জেলেনস্কি আরও বলেন, আমরা জানি রাশিয়ার কমান্ডাররা নতুন করে বড় হারের জন্য প্রস্তুতি নিচ্ছে। যে ইউনিটগুলো মার্চ-এপ্রিলে দুর্বল হয়ে গিয়েছিল সেগুলোতে নতুন করে সেনা নেওয়া হচ্ছে। যাদের কোনো অনুপ্রেরণা নেই। যাদের যুদ্ধক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই।

তিনি আরও বলেন, যুদ্ধ ক্ষেত্র থেকে চলে গিয়ে প্রত্যেকটি রুশ সেনা তাদের জীবন বাঁচাতে পারে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ