1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাশিয়ার ওডেসা হামলার জবাবে পাল্টা হামলা ইউক্রেনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১০:০৫ am

ফের উত্তেজনা বেড়েছে ইউক্রেন-রাশিয়ার মধ্যে। শনিবার রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের বন্দর নগরী ওডেসার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। এতে ১৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা যায়।

রোববার রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চল মেলিতোপোলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা হয়েছে ক্রিমিয়ায় অবস্থিত রুশ বাহিনীর একটি সামরিক ব্যারাকেও। ইউক্রেনীয় সেনারা এদিন রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেলিতোপোলে হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় সেনারা।

চলতি বছরের মার্চে জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী শহর মেলিতোপোল দখল করে রুশ বাহিনী। এর পর থেকে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে তারা।

মেলিতোপোলে হামলার ব্যাপারে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তার দাবি, রাতের খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এছাড়া মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদেরোভ একাধিক বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র একটি চার্চে আঘাত হেনেছে, যেখানে অবস্থান করছিল রুশ সেনারা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দাবি করেছেন, ইউক্রেনের এ হামলায় অন্তত ২০০ রুশ সেনা নিহত হয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ