1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রায়পুরায় ট্রাক-সিএনজির সংঘর্ষে ৩ যাত্রী নিহত, আহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৭:১৪ am

নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেরার মরজাল শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, রায়পুরার মরজাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই এক নারীসহ সিএনজিতে থাকা তিন যাত্রী মারা যায়। আহত হন আরও ২ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বেলাব উপজোর চরউজিলাব ইউনিয়নের ধুকুন্দী এলাকার মকবুল হোসেনের ছেলে রানা মিয়া (১৮)। বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ