1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রামেক হাসপাতালে করোনার নারীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫৯ am

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক বৃদ্ধা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে মারা যান তিনি।

মারা যাওয়া ওই নারী নাটোর জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন তিনি।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন নারী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৭ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর চারজন, নাটোরের দুজন এবং পাবনার তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৬৭ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ