1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রামপুরায় বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১ ১:৫৯ pm

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে আল মামুন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) দিবাগত ১টায় পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন আগেই মারা গেছেন।

রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে পূর্ব রামপুরা এলাকার ২৬৯/১ নম্বর বাসায় যাই। বাসায় গিয়ে দেখি আল মামুন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, বাসার মালিক ও আশপাশের লোকজন জানিয়েছেন- ওই বাসায় মামুন বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তিন বন্ধু গ্রামের বাড়িতে গেলেও তিনি একা বাসায় ছিলেন। তবে কী কারণে তিনি ফাঁস নিয়েছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কামরুজ্জামান আরও জানান, নিহতের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোয়াল পাড়া গ্রামে। তিনি আব্দুল হাকিমের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ বিষয় বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা তদন্ত করে দেখছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ