1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় ২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ১১:৫০ am

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে হাসপাতালে তারা মারা যান। এদের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে এবং অন্যজন কুষ্টিয়ার বাসিন্দা। মৃতরা দুজনই পুরুষ এবং তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউ এবং ২৯-৩০ নম্বর ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়।

১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৮ জন। বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫, নওগাঁর ৩, নাটোরের ৪, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। এ দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন দুই রোগী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ