1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজবাড়ীতে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ১০:১৪ am

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ার পর গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার মৃত খালেক মিয়ার ছেলে রাকিব (৪০) ও কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মুক্তার (৪০)। নিহত দুজনই পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় ভাঙা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের কর্মকর্তা রয়েল আহম্মেদ গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ