1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর মাতুয়াইলে পুলিশ কর্মকর্তার বাবা-মাকে নির্মমভাবে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৯:২৩ am

রাজধানীর মাতুয়াইলের আড়াবাড়ী এলাকায় জোড়া (স্বামী-স্ত্রী) খুনের ঘটনা ঘটেছে। আজ ভোরে কোনো এক সময় এই খুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার হওয়ার দম্পতি পুলিশ কর্মকর্তা ইমন এর বাবা ও মা। হত্যাকাণ্ডের সময় ওই দম্পতি ঘরে একাই ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৪ নম্বর ওয়ার্ড (যাত্রাবাড়ী থানার আওতাধীন) এর ১৭৫ ওই বাড়িতে এই হত্যাকাণ্ডে ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই দম্পতির একজনের নাম মো. শফিকুর রহমান, তবে তাৎক্ষণিকভাবে তার স্ত্রীর নাম জানা যায়নি। তারা ১৭৫ নম্বর ওই বাড়ির মালিক।

স্থানীয়রা জানিয়েছেন, নির্মম এই হত্যাকাণ্ডের শিকার দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় মেয়ে তার শ্বশুড় বাড়িতে ছিলেন, আর ছেলে গ্রামের বাড়ি ফেনীতে ছিলেন। স্থানীয়রা আরও জানিয়েছেন- এই পরিবারটি খুবই সাধারণ জীবনযাপন করতো, কারো সঙ্গে কখনো কোনো বিরোধ হতে তারা দেখেননি।

ঘটনার খবর শোনার পর যাত্রাবাড়ি থানা পুলিশের একটি টিম সকালে আটটার পূর্বে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনার কারণ অনুসন্ধানে তৎপর রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ