1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে শ্যালকের গুলিতে দুলাভাই নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ৪:৩৯ pm

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় একটি বাসায় শ্যালক অশ্রুর গুলিতে দুলাভাই ফারুক হোসেন (৪৮) নিহত হয়েছেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শ্যালক তার দুলাভাইকে গুলি করে। শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি তোফায়েল আহমেদ বলেন, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে সেটা ইস্যু করা হয়। সে অস্ত্র দিয়ে অশ্রু তার দুলাভাইকে গুলি করেছে বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, গুরুতর আহতাবস্থায় স্বজনরা ফারুক হোসেন উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ