1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের ১ জন নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ১২:০৭ am

রাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেল গেটে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদশর্ক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, রাত পৌনে ৯টার দিকে সৈনিক ক্লাব সংলগ্ন রেলগেটে হেটে রেল লাইন অতিক্রম করছিল ওই ব্যক্তি। এমন সময় কমলাপুরগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় ।

তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার মোবাইল ফোনের মাধ্যমে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে পরিচয় সনাক্ত হতে পারেননি। নিহতের পরনে ছিল সাদা চেক ফুল শার্ট ও লুঙ্গি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ