1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ২:৪১ pm

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তার পরনে জিন্সের প্যান্ট ও হলুদ রংয়ের ফুলহাতা শার্ট ছিল। তার পকেটে একটি চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়া গেছে। সেখানে লেখা আছে প্রাইম জেনারেল হাসপাতাল টঙ্গী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ