1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজকুমারীর মন জয় করলেও আইন পরীক্ষায় ব্যর্থ মাকোর স্বামী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ১:৫২ pm

জাপানি রাজকুমারী মাকোকে বিয়ে করার পর নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন কেই কুমুরো। তিনি যুক্তরাষ্ট্রে আইন বিষয়ক একটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি।

কেই আগামী ফেব্রুয়ারিতে আবারও পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন। আর মাকো জানিয়েছেন, তিনি সবসময় স্বামীকে সমর্থন দিয়ে যাবেন।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাকো ও কেই কুমুরোর পরিচয়। সেসময় সম্পর্কে জড়ান তারা। নানা নাটকীয়তার পর কেই ও মাকো সম্প্রতি বিয়ে করেছেন এবং যারা তাদের বিয়ের সমালোচনা করেছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন।
বিয়ের আগেই রাজপ্রাসাদ ছাড়েন মাকো। সাধারণ পরিবারের কাউকে বিয়ে করায় রাজপদবীও ছাড়তে হয়েছে তাকে। বিয়ে নিয়ে সমালোচনা হওয়ায় নিয়ম অনুযায়ী পাওয়া এককালীন অর্থও প্রত্যাখ্যান করেছেন।

জানা গেছে, নিউ ইয়র্কে সংসার পাতবেন কেই ও মাকো। সেখানে একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করেন কেই। মাকোও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বামীর পাশাপাশি তিনিও সেখানে কাজ করতে আগ্রহী বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ