1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রবিবার মধ্যরাত থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১ ৩:১৩ pm

সরকার ঘোষিত দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে আগামী রবিবার ( ২৭ জুন) মধ্যরাত থেকে সারাদেশে চলাচলকারী সব ট্রেন সার্ভিস বন্ধ থাকবে বলে রেল সূত্রে জানা গেছে। বর্তমানে রেলের পূর্বাঞ্চলে মাত্র ১১টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করছিল।

দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে আগামী রবিবার (২৭ জুন) মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ট্রেন বন্ধ রাখা হবে বলে রেল সূত্রে জানা গেছে। তবে মালবাহী- গুডস ট্রেন চলবে। যে ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছিল সেগুলো হলো-পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম-সিলেট), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি-আব্দুলপুর) এবং বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম-ময়মনসিংহ)৷

কমিউটার, লোকাল এক্সপ্রেস ও মেইল ট্রেনের মধ্যে চলাচল করছে- বগুড়া কমিউটার (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট), পদ্মরাগ কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), সাগরিকা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব -চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট) এবং কলেজ ট্রেন (বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া)৷ রবিবার মধ্যরাত থেকে এ ট্রেনগুলো বন্ধ থাকবে বলে রেলওয়ে জানিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ