1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রংপুর মেডিকেলে প্রায় দুই কোটি টাকা আত্মসা: দুদকের মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ৫:০২ pm

রংপুর মেডিকেল কলেজে কেনাকাটায় প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ ও ঠিকাদার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার সংস্থাটির উপ-সহকারি পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, রংপুর মেডিকেল কলেজের ২০১২-২০১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনায় প্রক্রিয়ায় কোনো ব্যাংক গ্যারান্টি (Performance Security) গ্রহণ করেননি। এছাড়া এই চেয়ার কেনাকাটায় বাজারদর যাচাই-ছাড়াই, দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনে ২০০৮ এর ক্রয়বিধি লঙ্ঘন করে দুই কোটি ৮২ লাখ টাকার সরঞ্জাম কিনেন।

দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, ডা. মো. আব্দুর রউফ মেডিকেল কলেজটির অধ্যক্ষ থাকা অবস্থায় এই কেনাকাটা হয়। ওই সময়ে ডেন্টাল বিভাগের জন্য কেনা পাঁচটি বিশেষ চেয়ার প্রকৃত মূল্য ৯০ লাখ টাকা। আর পাঁচটি চেয়ারের জন্য কেনা আনুষাঙ্গিক সরঞ্জামাদির মূল্য ১৭ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। সেই হিসেবে পাঁচটি চেয়ারের মূল্য এক কোটি সাত লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। কিন্তু কেনাকাটায় দর বেশি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও অধ্যক্ষের যোগসাজশে এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়।

এদিকে, দিনাজপুর মেডিক্যালের টেন্ডারকে আদর্শ ধরে রংপুরে কেনাকাটায় ১ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাতের প্রমান পায় দুদক। টেন্ডার ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠন না করেই ঠিকাদারী প্রতিষ্ঠান থ্রী আই মার্চেন্টসকে কাজ দেয়া হয় বলেও দুদকের এজাহারে বলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ