1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রংপুরের শিঙাড়া হাউজের শিঙাড়া খেয়ে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ৩:৩০ am

রংপুরের ঐতিহ্যবাহী শিঙাড়া হাউসের শিঙাড়া আর চাটনি খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর হাড়িপট্টি রোডের বিখ্যাত শিঙাড়া হাউজ পরিদর্শনে আসেন তিনি। এ সময় দোকানটিতে বসে হাইকমিশনারকে চাটনি দিয়ে শিঙাড়া খেতে দেখা যায়।

শিঙাড়া হাউজের শিঙাড়া খেয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, রংপুরের ঐতিহ্যবাহী শিঙাড়া স্বল্প মূল্যের ও অনেক সুস্বাদু। এর আগে অনেক নাম শুনেছি এই শিঙাড়া হাউসের। আজ সশরীর এসে খেয়ে দেখলাম।

ভারতীয় হাইকমিশনারের শিঙাড়া হাউজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ হাইকমিশনার দপ্তরের কর্মকর্তারা।

শিঙাড়া হাউসের মালিক ভবতোষ সরকার জানান, একসময় ২৫ পয়সায় চারটি শিঙাড়া পাওয়া যেত এখানে। ৬০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিঙাড়া হাউসের সিঙাড়ার স্বাদ এখনো আগের মতোই রয়েছে। এখন প্রতিটি শিঙাড়া তিন টাকায় বিক্রি হয়। সঙ্গে ফ্রি দেওয়া হয় চাটনি।

প্রসঙ্গত, প্রায় ৬০ বছর আগে কানাই লাল বর্মন রংপুর নগরীর হাড়িপট্টি রোডে শিঙাড়া হাউজ নাম দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করেন। তার মৃত্যুর পর তার ছেলে ও বর্তমানে তার নাতিরা শিঙাড়া হাউজ পরিচালনা করছেন। স্বাদে ভিন্নতা থাকায় কয়েক যুগ ধরে শিঙাড়া প্রেমীদের পছন্দের জায়গা রংপুরের এই শিঙাড়া হাউজ। শুরুটা দুই টাকা প্লেট দিয়ে হলেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন বিক্রি হচ্ছে ১৩ টাকায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ