1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবলীগকে হারালো ছাত্রলীগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ১২:১৫ am

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারে জেলা যুবলীগ বনাম জেলা ছাত্রলীগ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলে জয় পেয়েছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌর মেয়র মো. ফজলুর রহমান।

জেলা যুবলীগ টিমের নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। আর জেলা ছাত্রলীগ টিমের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

টান টান উত্তেজনা আর নেতাকর্মীদের আনন্দধ্বনিতে ম্যাচের নির্ধারিত সময়ে ছাত্রলীগ ৩-১ গোলে জয় পায়। দলীয় নেতাকর্মী ছাড়াও ব্যতিক্রমী এ খেলা মাঠের চারপাশ থেকে সাধারণ মানুষ উপভোগ করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ