1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবককে ‌হত্যার ঘটনায় পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ৫:০৫ pm

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা।শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্ত এলাকা সংলগ্ন পদ্মা সেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস পেশায় অটোচালক। তিনি উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত।

নিহতের স্বজনরা জানান, জুলহাস কীভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ জানেন না। তাকে আটকে খবর শুনে সেখানে গিয়ে দেখা যায় ১০-১২জন তার হাত-পা বেঁধে রড় দিয়ে পেটাচ্ছে। পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা সবাই সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী ও শ্রমিক।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ