1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবককে কুপিয়ে মাদক ব্যবসায়ীদের লুঙ্গি ড্যান্স, গ্রেফতার আরও ২ (ভিডিও)

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১ ২:৪৩ am

কুমিল্লার চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে রামদা হাতে নিয়ে লুঙ্গি ড্যান্স করে উল্লাস করে একদল মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। র‌্যাব-১১ অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব গণমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন রাসেল মিয়া (২৫) ও মামলার প্রধান আসামি শাহজালাল (৩৫)।

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভারত সীমান্তবর্তী উপজেলার কোমারডোগা গ্রামে গত ১৭ মে দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে রামদা হাতে উল্লাস করে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার রামদা হাতে মাদক ব্যবসায়ীদের লুঙ্গি ড্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ভিডিও দেখে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনায় জড়িত মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কোমারডোগা গ্রামে একদল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন স্থানীয় যুবক দেলোয়ার হোসেন। ১৭ মে মাদক কারবারিদের ব্যবসায় বাধা দেয় দেলোয়ার। এতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে একই এলাকার শাহজালাল, শাহাদাৎ, বাবলু, জসিম উদ্দিন, ফয়সাল, মেহেদি হাসান ও মবিন তাকে কুপিয়ে গুরতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী রাজেশপুর এলাকায় গিয়ে রামদা হাতে নিয়ে লুঙ্গিড্যান্স দিয়ে উল্লাস করে। ভিডিওতে হিন্দি গানের (লুঙ্গি ড্যান্স) তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়। রামদা হাতে চরম উল্লাসে মেতে ওঠেন মাদক ব্যবসায়ী মেহেদি হাসান বাবলু। মঙ্গলবার এ ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি পুলিশ ও গণমাধ্যম কর্মীসহ সচেতনমহলের দৃষ্টিগোচর হয়।

মঙ্গলবার চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার আমরা মেহেদি হাসান নামে এক আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ