1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১ ১:৫৯ pm

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি যাত্রীবাহী হট এয়ার বেলুন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক শহরে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবছরই নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে নানা রঙের হট এয়ার বেলুন উৎসবের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী যার খ্যাতিও আছে। কিন্তু এবার নিয়ন্ত্রণ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাত্রীবাহী একটি হট এয়ার বেলুন। কিছুক্ষণ পর তা আছড়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র গিলবার্ট গ্যাল্লেগোস বলেছেন, সকাল সাতটার দিকে প্রায় ১শ ফুট উপর থেকে আছড়ে পড়ে নানা রঙের একটি হট এয়ার বেলুন। যা আঘাত হানে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের লাইনে। পরে আগুন ধরে যায় সেখানে। ফলে বেলুনের পাইলটসহ পাঁচ যাত্রী নিহত হয়।

গিলবার্ট গ্যাল্লেগোস আরও জানান, এ ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নিউ মেক্সিকো। ফলে বিদ্যুৎহীন রয়েছেন সেখানকার ১৩ হাজারেরও বেশি মানুষ।

বেলুনটি কেন বিচ্ছিন্ন হয়েছে বা বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

এ ধরনের এয়ার বেলুন পরিচলনা করা কষ্টসাধ্য বিষয়। বিশেষ করে যখন প্রচুর বাতাস থাকে। যদিও হট এয়ার বেলুন চালকরা খুবই দক্ষ বলে মনে করে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে হট এয়ার বেলুন দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি হয়। ব্রাজিলে ২০১৩ সালে নিহত হয় ৩ জন। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় মিশরে ১৯ পর্যটক নিহত হন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ