1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাত্রাবাড়ীতে কেমিক্যাল গোডাউনে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৫ am

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া রোডের ধোলাইপাড় বাজারে একটি রঙ তৈরির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে রাত ৯টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ৮টা ২৫ মিনিটে খবর আসে দনিয়া রোডের ধোলাইপার বাজারে একটি রঙ তৈরির কেমিক্যাল এবং এর রঙয়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ৮টা ৪০ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়।

পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর ঘণ্টাখানেক পর আগুন পুরোপুরি নির্বাপিত হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কোনো হতাহত নেই।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ