1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকার চেক জালিয়াতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ১২:০৩ pm

চেক জালিয়াতির মাধ্যমে যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক বছরে ৯টি চেকের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠান এই টাকা তুলে নেওয়ার ঘটনা গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) শিক্ষাবোডের্র অডিট টিমের কাছে ধরা পড়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করা হয়। ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাহী লাল স্টোর নামের দুই প্রতিষ্ঠানের নামে চেকগুলো জালিয়াতি করে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়। সোনালী ব্যাংক শিক্ষাবোর্ড শাখার চেকগুলো পরিশোধিত হয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর শাখার মাধ্যমে। এ ব্যাপারে পাচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সম্প্রতি বোর্ডের হিসাব ও নিরীক্ষা দপ্তরের উপ-পরিচালক ইমদাদুল হক ও অডিট অফিসার আব্দুস সালাম আজাদ অভ্যন্তরীণ অডিট করার সময় এই চেক জালিয়াতির বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে সোনালী ব্যাংক শিক্ষা বোর্ড শাখাসহ সংশিষ্ট দপ্তরে খোঁজ নেওয়ার পর তাঁরা চেক জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের বিষয়টি নিশ্চিত হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনা জানাজানি হয়। এরপর সাংবাদিকরা রাতে এ বিষয়ে খোঁজ নিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দপ্তরে যান।

এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের চেক প্রিন্টিং করা। সেখানে হাতে লেখার সুযোগ নেই। ধারণা করা হচ্ছে জালিয়াতি করে ভুয়া চেকের মাধ্যমে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছি। কলেজ পরিদর্শক কে এম রব্বানিকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সোনালী ব্যাংক শিক্ষাবোর্ড শাখার ব্যবস্থাপক এস এম শাহিদুর রেজা সাংবাদিকদের বলেন, ‘ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ঢাকার ফকিরাপুল ও যশোরের রাজারহাট নামে দুটি প্রতিষ্ঠানের ঠিকানায় ইস্যু করা সাতটি চেক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর শাখার ক্লিয়ারিং চেকের মাধ্যমে আর শাহী লাল স্টোর, হাইকোর্ট মোড়, যশোরের নামে ইস্যু করা দুইটি চেক ইসলামী ব্যাংক যশোর শাখার ক্লিয়ারিং চেকের ম্যাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক রিয়াদ হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার ব্যাংকের একাউন্ট হোল্ডার জনৈক শরিফুল ইসলামের হিসাবে ভিন্ন ভিন্ন সময়ে জমা হওয়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব স্বাক্ষরিত সাতটি চেক অরিজিনাল। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে চেক গুলি ক্লিয়ারিং করার জন্য প্রপার চ্যানেলে ইস্যুকারী সোনালী ব্যাংক যশোর শিক্ষা বোর্ড শাখায় পাঠাই।’

রিয়াদ হাসান আরো বলেন, ‘সোনালী ব্যাংক কর্তৃপক্ষ যথা নিয়মে চেকগুলি ক্লিয়ারিং করে ক্যাশ করে গ্রাহকের একাউন্টে ক্যাশ পাঠিয়েছে। গ্রাহক ওই হিসাবের সমুদয় টাকা ইতোমধ্যে উত্তোলন করে নিয়েছে। এই চেক জালিয়াতির সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সোনালী ব্যাংকের ক্লিয়ারেন্সর ভিত্তিতে গ্রাহককে চেকের টাকা পরিশোধ করা হয়েছে।’

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত কার্যালয়ের (দুদক) উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি, রবিবার সব নথি তলব করা হবে। সরকারের টাকা আত্মসাতের সঙ্গে যারাই জড়িত হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ