1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে সাংবাদিককে হত্যাচেষ্টা, হামলাকারী গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৬:৫৮ pm

যশোরের শার্শায় সাংবাদিক নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নজরুলকে গুরুতর আহতাবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাম্প্রতিক দেশকাল ও বার্তা কণ্ঠ পত্রিকায় কর্মরত আছেন।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ইকবালকে নাভারন বাজার থেকে গ্রেফতার করেছে।

আহত নজরুল জানান, তিনি সোমবার দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে এইচবি ট্রেডার্স নামে একটি দোকানে তার মায়ের সাথে দেখা করতে যান। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী ইকবাল তাকে হত্যার লক্ষ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তিনি শার্শা থানায় ইকবালের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

তিনি আরো বলেন, মামলার পরপরই তার বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তৈয়বুর রহমানকে মোবাইলে হত্যার হুমকি দিয়েছে ইকবাল।

শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম জানান, সাংবাদিক নজরুলের ওপর হমালার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। এরপর নাভারন বাজার থেকে ইকবালকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ