1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ পুলিশের দুই কনস্টেবল আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১ ২:০৯ pm

ফেনসিডিল-ইয়াবাসহ পুলিশের দুই কনস্টেবলকে আটক করেছে যশোর পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সেবনের জন্য বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার জব্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, শনিবার গভীর রাতে পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে, কসবা পুলিশ ফাঁড়ির এসআই খাইরুল আলম সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের হাতেনাতে আটক করেন। এসব মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
আটক কনস্টেবল মুজাহিদ যশোর শহরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে। অন্যজন, মুজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ