1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে প্রাইভেট কার থেকে ৬০টি সোনার বার জব্দ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫৬ am

যশোর শহরতলির রাজারহাট এলাকা থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ৬০টি সোনার বারসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বিজিবি। তবে চালক ও পাচারকারীরা পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জব্দ করা সোনা ট্রেজারিতে এবং প্রাইভেট কারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল রাতে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জব্দ করা সোনার দাম আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে প্রাইভেট কারে সোনার বারগুলো নিয়ে ঢাকা থেকে আসে পাচারকারীরা। পরে খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি যশোর রাজারহাট এলাকায় এলে ৪৯ বিজিবির সদস্যরা গাড়িটির গতি রোধ করেন। এরপর চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। পরে গাড়িটি থেকে আট কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি সোনার বার জব্দ করা হয়।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ