1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে করোনায় আরও ৬ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২ ৩:২১ pm

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মোট ছয় জন মারা গেছেন। এদের মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন। মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পিসিআর টেস্টে ৮৫ এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের দুই জন পুরুষ রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, জেনারেল হাসপাতালের রেড জোনে ১২ ও ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় দুই জন ও সাসপেক্টেড চার জন মারা গেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ