1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ মেডিকেলে মারা গেলেন আরও ৪ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ১১:১১ am

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রোজ আলী (৬০), পুর্বধলার জালাল উদ্দিন (৬৫), জামালপুর সদরের আলাউদ্দিন (৬০) ও সরিষাবাড়ির শহীদ আলী (৭০)। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. মহিউদ্দিন খান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৯৪ রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৩ নমুনা পরীক্ষায় পাঁচজন করোনা পজিটিভ হন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ