1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১ ২:১৮ pm

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। অপর নয় জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আট জন এবং উপসর্গ নিয়ে নয় জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, জামালপুরের একজন, শেরপুরের একজন ও কিশোরগঞ্জের একজন রয়েছেন।

চলতি মাসের ১৭ দিনে মমেক হাসপাতালে করোনায় ৯৯ জনসহ মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে নতুন ৭৮ জনসহ মোট ৪৩৯ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ জন চিকিৎসাধীন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৩ জন।

এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষায় আরও ১০৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ