1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১ ১:০২ pm

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের।

রোববার (২৬ জুন) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন, ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও একই জেলার ধোবাউড়ার আইরিন (১৪)।

আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, গৌরীপুরের জমিলা খাতুন (৫৬), সদরের জামিলা (৭৫) ও শাহিনা (৩৮), মুক্তাগাছার হাবিবুর (৮৫), শেরপুরের নুরুল হক (৭০) ও রানী (৫০), টাঙ্গাইলের সাহাদাত (৫২) ও নজরুল ইসলাম (৭৫)।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন ও বাকি সাতজন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেকের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৬২ শতাংশ।’
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ