1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ ও কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ৯ মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৪ am

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট ও কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ছয় ও কুষ্টিয়ায় অপর তিন জনের মৃত্যু হয়। ময়মনসিংহে মৃত ছয় জনের মধ্যে এক জন করোনা পজিটিভ ও পাঁচ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় মৃত তিন জনের মধ্যে সবাই করোনা পজিটিভ ছিলেন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মোনালিসা (২৫)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনার রবি চন্দ্র (৬৫), আরজ আলী (৮০), গাজীপুরের রুবাইয়া (২৯) ও টাঙ্গাইলের আব্দুল খালেক (৬০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৯২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে আট জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৮ জন।

অন্যদিকে, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে তিন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৩০ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৩১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ