
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬জন ও উপসর্গ নিয়ে ৬জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মো: মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা পজেটিভ হয়ে যে ৬জন মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের মোকলেসুর (৭৬), স্বরসতি রায় (৬৫), নেত্রকোনার বারহাট্রার আফাজুদ্দিন (৯০), জামালপুর সদরের মমতাজ (৫৫), সরিষাবাড়ির আব্দুল খালেক (৭৫) ও টাঙ্গাইল সদরের জুনাইয়েদ আলি (৩৮)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের রিতা বশাক (৪৫), আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জের আমনো খাতুন (৭০) ও টাঙ্গাইল সদরের আনোয়ারা (২৬)।
ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫৬জন। এই মুহুর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪১৭ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষার মধ্যে র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৫৪ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৩৩ জন ও আরটিপিসিআর টেস্টে ১২১জন রয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯শতাংশ বলেও জানান তিনি।
আর গত শুক্রবার (০৯ জুলাই) রাতে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ সদরে ৫৭জন,ভালুকায় ৩৭জন, মুক্তাগাছায় ৩৪জন, নান্দাইলে ৭জন, ত্রিশালে ৭জন,ঈশ্বরগঞ্জে ৪জন, গৌরীপুরে ২জন, ফুলপুরে ২জন, হালুয়াঘাটে ২জন, তারাকান্দায় ১জন ও গফরগাঁওয়ে ১জনের করোনা শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়।
ভিন্নবার্তা/এমএসআই