1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মিনিটে দেওয়া হলো দুই ডোজ টিকা

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ১০:৫৯ pm

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে মুদি দোকানীকে এক মিনিটের বিরতিতে দুই ডোজ কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বুধবার সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। ওই মুদি দোকানী পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা। টিকা নেওয়ার পর পরই জজ মিয়া আতঙ্কে রয়েছেন।

এদিকে, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিনামূল্যের টিকা নিয়েও জজ মিয়া নাটক সাজাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। জজ মিয়া জানান, বুধবার সকালে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচতলা (নতুন ভবন) টিকা নিতে যাই। টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন প্রথমে জজ মিয়াকে একটি চেয়ারে বসিয়ে তার ডান হাতে একটি টিকা পুশ করেন। বসা থাকা অবস্থায় আবারো ওই টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন তার ডান হাতের একই স্থানে আরো একটি টিকা দিয়ে দেন।
টিকা নিয়ে জজ মিয়া বাড়ী ফিরে আসেন। এ বিষয়টি নিয়ে এলাকাবাসী কয়েক জনের সাথে কথা হলে তার দুই বার টিকা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার চিকিৎসা নেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ শামছুল আলম দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি জজ মিয়ার অভিযোগ পেয়েছি জানিয়ে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। বর্তমানে ওই মুদি দোকানিকে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সদ্য যোগদান করা মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বিষয়টি খুবই দুঃখজনক জানিয়ে বলেন,হাসপাতাল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ