1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বেতের পাটি বানিয়ে বিক্রি করে কোনো মতে চলছে জীবন

মোহনগঞ্জে ঝুপড়িতেই দিন কাটছে বারেশ-কমলা দম্পতির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ৭:১৮ pm

রাত্রি দাস, নেত্রকোনা: পল্লী কবি জসীমউদ্দিনের আসমানীকেও হার মানিয়েছে মরমী বাউল সাধক উকিল মুনসী’র জৈনপুর গ্রামের বারেশ-কমলা দম্পতির জীবনযুদ্ধ। তাদের বাড়ীতো নয়, যেন পলিথিনে মোড়ানো পাখির বাসা। সামান্য বাতাসেই ঘর নড়বড় করে, তারই মাঝে বারেশ-কমলা দম্পতি ১ ছেলে ১ মেয়ে নিয়ে বসত করে।

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের মৃত সুরেশ বনিকের ছেলে হতদরিদ্র বারেশ বনিক। নিজের স্থাবর-অস্থাবর কোন সম্পত্তি নাই। অন্যের জায়গায় পলিথিন মোড়িয়ে পাখির বাসার মতো ঘর বানিয়ে বসবাস করেন স্ত্রী কমলা রানী বনিক, ১ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে। সামান্য বাতাসেই ঘর নড়বড় করে। বৃষ্টির পানিতে তাদের বিছানাপত্র ভিজে যায়। দু’চার বছর পর পর এক মালিকের জায়গা ছেড়ে দিয়ে অন্য মালিকের জায়গায় ঘর তৈরি করতে হয়।

বারেশ বনিক ও কমলা রানী বনিক দম্পতির ঘরে ৩ মেয়ে আর ২ ছেলে। বড় ছেলে বিয়ে করে এখন পৃথক অন্যত্র বসবাস করছে। জীবনের সাথে লড়াই করে ২ মেয়েকে বিয়ে দিয়ে এখন ৮ম শ্রেণি পড়ুয়া এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে শংকর তালুকদারের আশ্রয়ে বর্তমানে জীবন-যাপন করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বারেশ বনিক ও কমলা রানী বনিক দম্পতির নিজেদের কোনো জায়গা-জমি নেই। নেই নিরাপদভাবে বসবাস করার মতো কোনো ঘরও। তাই স্থানীয় এক ব্যক্তির জায়গায় আশ্রয় নিয়ে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাদের। বারেশ বনিক ও কমলা রানী বনিক দম্পতির বয়স ৭০-৭৫ বছর হলেও জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম হওয়ায় সরকারি সুযোগ সুবিধা হতে তারা বঞ্চিত।

বয়সের ভারে নুয়ে পড়া কমলা রানী বনিক জানান, স্বামী বারেশ বনিক অন্যের বাড়ীতে কাজকর্ম করে সংসার চালাতেন। কিন্তু এখন বয়সের ভারে অন্যের বাড়ীতে কাজকর্ম করার সামর্থ্য এখন আর নেই। জীবিকার তাগিদে ছোট ছেলেটি অন্যের বাড়ীতে কর্ম করে। ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে সাথে নিয়ে তিনি বেতের পাটি বানিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে দু’বেলা দু’মুঠো পেটের খাবার যোগায়।

বয়সের ভারে নুয়ে পড়া কমলা রানী বনিক বলেন, পাটি বানিয়েও তেমন লাভ হয় না। একটা পাটি বানাতে প্রায় ২’শ ৫০ টাকার মুক্তা কিনতে হয়। মুক্তা থেকে বেত তুলে রোদে শুকিয়ে একটা পাটি বানাতে প্রায় ৩ দিন লাগে। বাজারে প্রতিটি পাটি বিক্রি হয় ৪’শ টাকায়। পাটি বিক্রির টাকা থেকে ১’শ ৫০ টাকার চাল, ডাল, লবন, মরিচ, তরকারী কিনতে হয়। বাকী ২’শ ৫০ টাকায় আবার পাটি তৈরির জন্য মুক্তা কিনতে হয়। এভাবেই অনাহারে-অর্ধাহারে জীবন কাটে কমলা রানীর সংসারে।

হতদরিদ্র কমলা রানী আক্ষেপ করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কতো মানুষ কতো ঘর পেল আমার মতো ভূমিহীন অসহায়ের কপালে একটা ঘর জুটলোনা।

এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি জানান, বারেশ-কমলা দম্পতির ব্যাপারে আমাকে কেউ জানায়নি। বিয়য়টি আপনার মাধ্যমে অবহিত হলাম একটি আবেদন নিয়ে আমার কাছে আসলে ঘরের ব্যবস্থা করে দিবো।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ