1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোবাইলে আসক্তি কমাবে ৬০০ বল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ১০:২৪ pm

শেরপুরে বিভিন্ন ফুটবল ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৬ শতাধিক ফুটবল প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। আজ (শনিবার) বিকেল ৪ টায় ফুটবল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যুব সমাজ ও তরুণরা খেলাধুলা প্রতি আগ্রহ হারাচ্ছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি প্রশংসনীয়। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ১শ ফুটবল উপহার দিয়েছি। এক সময় এই শেরপুর থেকে আতিকের মত জাতীয় মানের ফুটবলার তৈরি হবে।

শেরপুর স্পোর্টস অ্যাকাডেমির প্রশিক্ষক মোঃ রবিন বলেন, আমাদের একাডেমিতে শেরপুরের বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট ছেলেরা খেলা শিখতে আসে। কিন্তু অল্প সংখ্যক ফুটবল থাকায় তাদের প্রশিক্ষণে সমস্যা হতো। আজ শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত আমাদের ২০টি ফুটবল দিয়েছেন। ফুটবলগুলো পেয়ে একাডেমির সব খেলোয়াড়রা বেশ খুশি। আমরা আশা করবো উনার এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

শেরপুর স্পোর্টস একাডেমির প্রশিক্ষনার্থী খেলোয়াড় নাঈম বলেন, আমরা হত দরিদ্র পরিবারের সন্তান। ফুটবল কিনে খেলা সম্ভব না। তাই এই একাডেমিতে এসে ফুটবলে প্রশিক্ষণ নেই। এখানে আমরা শতাধিক কিশোর প্রতিদিন খেলতি আসি। কিন্তু প্রয়োজনের তুলনায় আমাদের ফুটবল কম ছিল। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্তকে আমরা ধন্যবাদ জানাই। কারণ উনার কারণে আমরা নতুন ২০টি ফুটবল পেলাম।

মির্জাপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমাদের ক্লাবকে ৩ টি ফুটবল দেওয়া হয়েছে। এজন্য সংগঠনটির সভাপতি মানিক দত্তকে আমরা ধন্যবাদ জানাই। তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরো জেলায় উনার ৬ শত ফুটবল বিতরন অনেককে পুনরায় মাঠে ফেরাবে।

এব্যাপারে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানান, ‘মোবাইলে গেইমস ছেড়ে মাঠে আসো’ এই শ্লোগান দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। মুহুর্তেই ওই পোস্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্ট দেখে আমাকে কেউ ১টি, কেউ ৫ টি, কেউবা ১০ টি করে ফুটবল উপহার দেয়। এভাবেই জড়ো হয় প্রায় ৬ শতাধিক ফুটবল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ