
ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত এপ্রিল-মে মাসে রাজ্যের বিধানসভা নির্বাচনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। তবে এবার সকল মতবিরোধ ভুলে নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো বৈঠক করলেন দুই দলের শীর্ষনেতা।
ভিন্নবার্তা ডটকম/এন