
লক্ষ্মীপুরের কমলনগরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহরিয়ার মিশাদ নামে এক যুবক নিহত হয়েছে। এতে তার সাথে থাকা দুই বন্ধুসহ ২ জন আহত হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল ) সন্ধ্যার দিকে উপজেলার মুন্সিরহাট সংলগ্ন পন্ডিতের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
শাহরিয়ার মিশাদের মৃত্যুর বিষয়টি স্থানীয় হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত শাহরিয়ার মিশাদ কমলনগরের চরজাঙ্গালীয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সে একই উপজেলার চর জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে ২০২২’ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল পাশাপাশি হাজির হাট বাজারে পারিবারিক ব্যবসা ‘প্রতিবেশি কম্পিউটার এন্ড টেলিকম’ পরিচালনা করে।
তার মৃত্যুতে সহপাঠী,শিক্ষক স্থানীয় বাজার ব্যবসায়ী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিশাদ এবং তার দুই বন্ধুসহ ঘটনার সময় ব্যক্তিগত কাজে আসা ‘মুন্সির হাট’ বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজারের আধা কিলোমিটার উত্তরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তিনজন আরোহীর অবস্থা আশংকাজনক হলে হাসপাতালে নেয়ার পথে মিশাদের মৃত্যু হয়। অপর দু’জন হলেন একই গ্রামের মোঃ রায়হান (২০) ও মোঃ ইমন (১৯)। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুরের মিলিনিয়াম (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুরে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মিশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজন বাইসেইকেল আরোহী এবং অপর দুইজন নিহতের সাথেই ছিলেন বলে জানান ওসি।
ভিন্নবার্তা/এমএসআই