1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ pm

সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেবাশীষ দে (৫৫) নামের এক বক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবাশীষ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে সিলেট থেকে গোলাপগঞ্জে আসছিলেন দেবাশীষ দে। পথে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলালপুর এলাকায় অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ